জাতীয় প্রতিনিধি সম্মেলনের মধ্যবর্তী সময়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটি গণসংহতি আন্দোলনের সর্বোচ্চ রাজনৈতিক ও সাংগঠনিক নেতৃত্ব প্রদানকারী কাঠামো। জাতীয় প্রতিনিধি সম্মেলনে নির্বাচিত এই কমিটি দলের ঘোষিত লক্ষ্য, রাজনৈতিক কর্মসূচি ও গঠনতন্ত্রের আলোকে সংগঠনের সার্বিক কার্যক্রম পরিচালনা করে এবং দলকে প্রতিনিধিত্ব করে।
প্রধান সমন্বয়কারী, নির্বাহী সমন্বয়কারী, রাজনৈতিক পরিষদ, সম্পাদকমণ্ডলী ও অন্যান্য সদস্যদের সমন্বয়ে গঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটি দেশের রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনের কর্মপরিকল্পনা এবং গণআন্দোলনের বিভিন্ন প্রশ্নে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের দায়িত্ব পালন করে। একই সঙ্গে দলীয় সাংগঠনিক বিকাশ, রাজনৈতিক শিক্ষা, প্রচার ও প্রকাশনা, গবেষণা, আন্তর্জাতিক সম্পর্কসহ বিভিন্ন কার্যক্রমের দিকনির্দেশনা প্রদান করে।
গণতান্ত্রিক জবাবদিহিতা, সমষ্টিগত নেতৃত্ব এবং রাজনৈতিক অংশগ্রহণের নীতির ভিত্তিতে পরিচালিত এই কমিটি জাতীয় প্রতিনিধি সম্মেলনের কাছে দায়বদ্ধ এবং সংগঠনের ঘোষিত আদর্শ বাস্তবায়নে নেতৃত্ব প্রদান করে।